1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

টিসিবির পণ্য বিক্রি স্থগিত

  • সম্পাদনার সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৫৩ বার প্রদশিত হয়েছে

হঠাৎ করেই পণ্য বিক্রি স্থগিত ঘোষণা করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার থেকে শুরু হতে যাওয়া বিক্রয় কার্যক্রম অনিবার্য কারণে স্থগিত করা হল। তবে বিজ্ঞপ্তিতে পণ্য বিক্রি কার্যক্রম স্থগিত করার কোনো কারণ উল্লেখ করা হয়নি। এর আগে গত ১১ মে এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, সোমবার থেকে সাশ্রয়ী মূল্যে সারা দেশে পণ্য বিক্রি করবে সংস্থাটি। চলবে ৩০ মে পর্যন্ত। সারা দেশে ২৫০ থেকে ৩০০টি খোলা ট্রাকের মাধ্যমে সয়াবিন তেল, চিনি, মশুর ডাল ও ছোলা বিক্রি করবে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাটি। টিসিবির ঘোষণা অনুযায়ী সংস্থাটির ডিলাররাও প্রস্তুতি নেন। কিন্তু শেষ মুহুর্তে পণ্য বিক্রি কার্যক্রম স্থগিত করা হয়েছে।
১১ মের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে দেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম চলবে। প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি করা হবে ১১০ টাকায়। আর প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুর ডাল ৬৫ টাকা এবং ছোলা ৫০ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা একবারে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি, দুই কেজি মশুর ডাল নিতে পারবেন। টিসিবি জানিয়েছে, বর্তমানে ঢাকা ও বরিশাল ছাড়া সারাদেশে এখন ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। ভবিষ্যতেও শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে। কিন্তু ঢাকা ও বরিশালে এখনও ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কাজ শেষ হয়নি। এজন্য চলতি মাসের বিক্রি কার্যক্রম স্থগিত করা হয়েছে। এমনকি সোমবার থেকে ৩০ মে পর্যন্ত যে বিক্রি কার্যক্রম হওয়ার কথা ছিল তাও সম্ভব হচ্ছে না। তবে আগামী জুন মাস থেকে সারাদেশে একযোগে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি শুরু হবে বলে জানায় সংস্থাটি। এদিকে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়ে ১৯৮ টাকা হয়েছে। কিন্তু এই তেল ১১০ টাকায় সরবরাহ করার ঘোষণা দিয়েছিল টিসিবি। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব করেছিল টিসিবি। লোকসান কমানোর জন্য সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ২০ থেকে ২৫ টাকা বাড়ানোর প্রস্তাব করেছিল সংস্থাটি। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এখনো টিসিবির এই প্রস্তাবে সায় দেয়নি। তবে বাজারের সঙ্গে সমন্বয় করে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies