1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

নির্দলীয় সরকার গড়তে বিরোধী দলকে আমন্ত্রণ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর

  • সম্পাদনার সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৭৫ বার প্রদশিত হয়েছে

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে নির্দলীয় সরকার গড়তে বিরোধী দলকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধান বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদসাকে চিঠিতে এই আমন্ত্রণের কথা জানান তিনি। চিঠিতে প্রধানমন্ত্রী বিরোধী দল এবং সামাজি জানা বালাওয়েগায়ায়ের নেতা (এসজেবি) সাজিথ প্রেমাদসাকে তার দল ও গ্রুপসহ সবাইকে নির্দলীয় সরকার গড়তে আমন্ত্রণ জানান। রনিল বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিয়ে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবেশ উন্নত করতে সব দলকে হাত বাড়িয়ে সমন্বিত চেষ্টা চালাতে হবে। খবর শ্রীলঙ্কার গণমাধ্যম কলম্বো পেজ-এর। নতুন প্রধানমন্ত্রী বলেছেন, দলীয় রাজনীতি পাশে সরিয়ে রেখে সবার জনগণের মুখোমুখি হওয়া উচিত। বিলম্ব না করে টেকসই অর্থনীতি গড়া উচিত। চিঠিতে রনিল আশা প্রকাশ করেন, পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী সব দলের সমর্থন নিয়ে রাজনৈতিক পথ তৈরি করতে হবে, যা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে। রনিল বলেন, ‘দেশকে বর্তমান অবস্থা থেকে মুক্ত করতে একটাই রাস্তা খোলা আছে, নতুন রাজনৈতিক পথে সবার সর্বাচ্চ শক্তি ও অঙ্গীকার দিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া।’ প্রধানমন্ত্রী তার চিঠিতে এসব বিষয়ে বিরোধীদলীয় নেতার কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার আশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies