1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

যানবাহন চলাচলে ঝুঁকিপুর্ণ হয়ে উঠছে পোরশা-মহাদেবপুর রাস্তা

  • সম্পাদনার সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৫৭ বার প্রদশিত হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনধি: যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপুর্ণ হয়ে উঠছে পোরশা-মহাদেবপুর রাস্তা। ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘ্যটনা ঘটতে পারে বলে অনেকে মনে করছেন। পোরশা উপজেলা সদর নিতপুর থেকে মহাদেবপুর পর্যন্ত ৩০ কিলোমিটারের এই রাস্তাটি নওগাঁ জেলা সদরের সাথে এ উপজেলার যোগাযোগের একমাত্র সহজ পথ। দির্ঘ্যদিন রাস্তাটি এক লেন থেকে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। রাস্তাটির বিভিন্ন স্থানে সাইড ভেঙ্গে যাওয়ায় এবং বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যাওয়ায় ঝুঁকিপুর্ণ হয়ে উঠেছে। জানাগেছে, প্রতিদিন শতশত যানবাহন রাস্তাটি দিয়ে চলাচল করে। এছাড়াও রাস্তাটির দু’পাশে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন বে-সরকারি প্রতিষ্ঠান ও হাটবাজার রয়েছে। প্রতিষ্ঠানগুলিতে কর্মরত কর্মকর্তা কর্মচারী, ছাত্র-ছাত্রী সহ সাধারন জনগণ প্রতিনিয়ত রাস্তাটির উপর দিয়ে চলাচল করে। এতে তারাও ঝুঁকি নিয়ে চলাচল করে বলে জানাগেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাস ও ট্রাক চালক জানান, পোরশা-মহাদেবপুর রাস্তাটিতে তারা খুব ঝুঁকি নিয়ে যানবাহন পরিচালনা করেন। রাস্তাটি এক লেন হওয়ায় আসন্ন বর্ষা মৌসুমে রাস্তাটিতে যানবাহন চলাচল খুব ঝুঁকিপুর্ণ হবে। এসময় বৃষ্টির কারণে রাস্তার দুই পাশের মাটি নরম ও কাদা হওয়ায় অন্য যানবাহনকে সাইড দিতে গিয়ে অনেক সময় দুর্ঘ্যটনায় পতিত হতে হয়। বিগত দিনে এ কারণে রাস্তাটিতে অনেক দুর্ঘ্যটনা ঘটেছে এবং প্রানহানীও হয়েছে বলে তারা জানান। তারা দ্রুত রাস্তাটির সংস্কার সহ দুই লেন করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি কামনা করেন। এবিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক জানান, জেলায় ডিপিপি এর আওতায় মোট ৬টি রাস্তা পাশ হয়েছে। এর মধ্যে মহাদেবপুর-সরাইগাছি-পোরশা সদর পর্যন্ত প্রায় ৩৮ কিলোমিটার রাস্তা রয়েছে। তিনি আরো জানান, এই রাস্তাটি ১২ ফিট ছিল এখন ১৮ ফিট করা হবে। জিও সহ বিভিন্ন দাপ্তরিক কাজ চলছে। ওই কার্যক্রম গুলি শেষ হলেই দ্রুত রাস্তার কাজ শুরু হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies