1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শ্রীলঙ্কার মতো হতে যাচ্ছে বাংলাদেশ :মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৩৫ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশের অবস্থা দ্রুতই শ্রীলঙ্কার মতো হতে যাচ্ছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হতে বাধ্য। কারণ, এখানকার অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। এদেশে ঋণ বৃদ্ধি পাচ্ছে যা সাধারণ জনগণের ঘাড়েই চাপানো হচ্ছে। আর এসব কারণে দেশের সমস্যা অনেক বৃদ্ধি পাবে এবং মানুষ পথে নামতে বাধ্য হবে। শুক্রবার (১৩ মে) দুপুর ৩টায় সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খারুয়াডাঙ্গা এলাকায় নির্বাচনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সরকারের পদত্যাগ করা উচিত উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্যমন্ত্রী নিজেই একজন বড় ব্যবসায়ী। উনার ব্যবসায়ীদের চরিত্র সম্পর্কে ধারণা থাকা উচিত ছিল। সেক্ষেত্রে ব্যবসায়ীদের বিশ্বাস করে তাদের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। গোটা যে অবস্থাটা সে অবস্থায় আমরা দেখতে পাই, সরকারের পরিচ্ছন্ন মদদে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। তাই অতিদ্রুত এ সরকারের পদত্যাগ করা উচিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রশ্নে জবাবে মির্জা ফখরুল বলেন, তারা সম্পূর্ণভাবে এ রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তাদের পদত্যাগ করা উচিত। কারণ, গোটা দেশের মানুষ তাদের সব ক্ষেত্রে ব্যর্থতা, দুর্নীতি, স্বজনপ্রীতি, টাকা পাচারের কথা জানে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, ইউনিয়ন সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও জেলার অন্য সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies