1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

খুলনায় ২ লাখ ৩০ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৩৪ বার প্রদশিত হয়েছে

খুলনা: খুলনা মহানগরের তিন প্রতিষ্ঠানের আটটি গুদাম থেকে দুই লাখ ৩০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে। অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করার দায়ে ওই তিন প্রতিষ্ঠানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নগরীর স্যার ইকবাল রোডের বড়বাজার এলাকার সিটি ব্যাংক গলিতে অবস্থিত সোনালী এন্টারপ্রাইজ, সাহা ট্রেডার্স ও রণজিৎ অ্যান্ড সন্স নামের তিন প্রতিষ্ঠানে বৃহস্পতিবার (১২ মে) দুপুরে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসন ও র‍্যাব যৌথভাবে এ অভিযান চালায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই আটটি গুদাম থেকে এক হাজার ১২৯ ব্যারেল সয়াবিন ও সুপার পামঅয়েল জব্দ করা হয়েছে, যার পরিমাণ দুই লাখ ৩০ হাজার লিটার। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের মিডিয়া সেলের মুখপাত্র দেবাশীষ বসাক জানিয়েছেন, ভোজ্য তেলের অবৈধ মজুদের খবর পেয়ে আজ বৃহস্পতিবার বড়বাজারের তিনটি প্রতিষ্ঠানের আটটি গুদামে অভিযান চালানো হয়। এ সময় সোনালী এন্টারপ্রাইজের তিনটি গুদামে ১৪৪ ব্যারেল সয়াবিন ও ১৭১ ব্যারেল সুপার পামঅয়েল, সাহা ট্রেডার্সে ১৬৭ ব্যারেল সয়াবিন এবং ৩৩৯ ব্যারেল সুপার পামঅয়েল পাওয়া যায়। এ অভিযোগে সোনালী এন্টারপ্রাইজের মালিক প্রদীপ সাহাকে ৩০ হাজার টাকা এবং সাহা ট্রেডার্সের মালিক দিলীপ কুমার সাহাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং একই অপরাধে রণজিৎ অ্যান্ড সন্স নামের আরেক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।’ নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, ‘কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৩০ মেট্রিকটন এবং ৩০ দিনের বেশি মজুদ রাখা যাবে না। কিন্তু, প্রতিষ্ঠান তিনটি এ আইন লঙ্ঘন করে অতিরিক্ত তেল মজুদ করেছিল। এ কারণে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে, মজুদ করা তেলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, অবৈধ মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এদিকে, প্রতিষ্ঠানগুলোর মালিকেরা দাবি করেন, চলমান ব্যবসার প্রয়োজনে তেল মজুদ করা হয়েছে। দাম বৃদ্ধির জন্য করা হয়নি। বর্তমানে লোকসান দিয়ে পামঅয়েল বিক্রি করতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies