1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

উলিপুর সরকারি খাদ্য গুদামে ক্রয় অভিযান উদ্বোধন করলেন এমপি এমএ মতিন

  • সম্পাদনার সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৮৫ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম।।উলিপুর সরকারী খাদ্যগুদামে অভ্যন্তরীণ গম ও বোরো ধান সংগ্রহ অভিযান-২০২২-এর শুভ উদ্বোধন করা হয়েছে l
মঙ্গলবার (১০ মে ) কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন l এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব মামুন সরকার মিঠু,মেয়র উলিপুর পৌরসভা l উলিপুর উপজেলা নির্বাহি অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিসবাহুল হোসাইন, উলিপুর সরকারি খাদ্য গুদাম কর্মকর্তা শাহিনুর আলম, খাদ্য ব্যবসায়ী পার্থ সারথি সরকার, আব্দুল মজিদ হাড়ি, মাহফুজার রহমান বুলেট, মাইদুল ইসলাম প্রমুখ l এ সময় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন বলেছেন,বিগত বছরগুলোর মতো ক্রয় অভিযানে কোন শৈথল্য বরদাশ্ত করা হবে না, স্থান সংকুলানের অজুহাত দিয়ে ক্রয় অভিযান অসমাপ্ত রাখা যাবে না। বরাদ্দের সম্পূর্ণ খাদ্য ক্রয় নিশ্চিত করতে হবে।  খাদ্য বিভাগ সূত্র জানায়, চলতি বছর উলিপুর উপজেলায় ৩০১ মেট্রিক টন গম, ৩ হাজার ১০০ মেট্রিক টন বোরোধান ও ১ হাজার ৪৭০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে l প্রতি কেজি গম ২৮ টাকা, প্রতি কেজি ধান ২৭ টাকা ও প্রতি কেজি চাল ৪০ টাকা দরে ক্রয় করা হবে ।
নির্ধারিত নীতিমালা অনুযায়ী উপজেলার তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে ৩০ জুন পর্যন্ত গম, কৃষক অ্যাপস এর মাধ্যমে ধান এবং ৭১ টি মিল মালিকের মাধ্যমে চাল ৩১ আগস্ট পর্যন্ত ক্রয় করার চুড়ান্ত সময় সীমা বেধে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies