1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ

স্বর্ণের দাম আরও কমল

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৮১ বার প্রদশিত হয়েছে

দুই সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী হওয়ায় দেশের বাজারেও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবচেয়ে ভা‌লোমা‌নের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে দাম কমানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। ফ‌লে এই মানের স্বর্ণের প্রতি ভ‌রির দাম পড়বে ৭৬ হাজার ৫১৬ টাকা। বুধবার থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হবে। মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৬ হাজার ৫১৬ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হচ্ছিল ৭৭ হাজার ৬৮২ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে দাম পড়বে ৭৩ হাজার ১৭ টাকা। মঙ্গলবার পর্যন্ত এই মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয় ৭৪ হাজার ১৮৩ টাকা টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণের ভরিতে ৯৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৭৬৯ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণ প্রতি ভরি ৬২ হাজার ৭৫২ টাকায় বিক্রি হয়। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৮৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ১৯৬ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণ প্রতি ভরি ৫৩ হাজার ৭১ টাকায় বিক্রি হচ্ছিল। স্বর্ণের দাম কমলেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৫১৬ টাকা, ২১ ক্যারেটের ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies