1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

কুড়িগ্রামে ২৯৮ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

  • সম্পাদনার সময় : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৬৪ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম ।। কুড়িগ্রামের ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৯৮ বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আটক ওই মাদক মাদক ব্যবসায়ীর নাম নুর আলম (৩০)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর (নামাটারি) গ্রামের বাসিন্দা সাহের আলীর পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ৮ মে রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই আবু বক্কর সিদ্দিক, এসআই পলাশ চন্দ্র রায়, এসআই রাহাত আলম, এএসআই আব্দুল কাদের, এএসআই মনজুরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে ফুলবাড়ী থানা পুলিশ সদস্যরা উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে নুর আলমের বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় বাড়ী তল্লাশি করে ২৯৮ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে মাদক ব্যবসায়ী নুর আলমকে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ সদস্যরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান বলেন, আটক মাদক ব্যবসায়ী নুর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার কুড়িগ্রাম জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies