1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে নানা আয়োজনে রেডক্রস দিবস পালিত

  • সম্পাদনার সময় : রবিবার, ৮ মে, ২০২২
  • ১৮২ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বিশ্বব্যাপী রেডক্রস আন্দোলনের ভূমিকাকে গুরুত্ব দিয়েই চলতি বছর ‘বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবস’ উদযাপনের প্রতিপাদ্য বিষয় নির্ধারিত হয়েছে “মানবিক হও”। এ উপলক্ষ্যে রোববার সকালে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিট অফিস থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা শহর প্রদক্ষীন করে। পরে এক আলোচনা সভায় ভাইস চেয়ারম্যান শেখ বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি সালেহ আহমেদ মজনু, রেডক্রিসেন্ট ইসি সদস্য অলক সরকার, সাবেক রেডক্রিসেন্ট যুব প্রধান ইউসুফ আলমগীর, রেজওয়ান সাগর, ইউএলও এবিএম বায়েজীদ। উল্লেখ্য, ১৮২৮ সালের এই দিনে রেডক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন। এই মহান ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য প্রতিবছর তার জন্মদিনটিকে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies