1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দুই বছর পর নওগাঁর তাজ সিনেমা হলে ‘বিদ্রোহী’ দেখতে দর্শকদের ভীড়

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১৬৭ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ঐতিহ্যবাহী তাজ সিনেমা হলে ঈদের দিন মুক্তি পেয়েছে চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের ছবি ‘বিদ্রোহী’। ঈদের দিন হলে দুপুর সাড়ে ১২টা থেকে ছবি চলছে। দুই বছর পর সিনেমা হলে গিয়ে ছবি উপভোগ করছেন দর্শকরা। ছবি দেখতে উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন- শবনম ইয়াসমিন বুবলী, খলনায়ক মিশা সওদাগর, অমিত হাসান ও ডনসহ অন্যরা। এর আগে- এক হাজার আসন বিশিষ্ট সিনেমা হলটি চালু করতে ধুয়ে-মুছে পরিস্কার পরিচ্ছন্ন ও সংস্কার করা হয়েছে। গত দুই বছর পূর্বে হলে সর্বশেষ মুক্তি পাওয়া প্রদর্শিত ছবি ছিল ‘স¤্রাট’। জানা গেছে, জেলার ১১টি উপজেলায় ২২টি সিনেমা হল ছিল। তাজ সিনেমা হল ছাড়া বাকীগুলোর বন্ধ এবং অস্তিত্ব বিলিন হয়ে গেছে। তবে করোনা ভাইরাসের কারণে গত ২ বছর থেকে তাজ সিনেমা হলে শো চালানো বন্ধ ছিল। আবারও শাকিব খানের ‘বিদ্রোহী’ ছবি দিয়ে ঈদের দিন বেলা সাড়ে ১২টায় শো চালু হয়েছে। যেখানে টিকিট মুল্য রাখা হয়েছে ব্যালকনী ১০০ টাকা এবং রিয়ারস্টল ৭০ টাকা। জেলায় আঁশির দশকে শুরু হওয়া সিনেমা হলগুলোতে বিনোদনের জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়তো। ঈদ-পূজা, পালা-পার্বণে গ্রাম ও শহরের মানুষ সিনেমা হলের সামনে লাইন ধরে দাঁড়াতো পছন্দের সিনেমার টিকিট কাটতো। নতুন বাংলা ছবি মুক্তি পাওয়ার পর দেখার জন্য মানুষ ছুটে যেত সিনেমা হলে। পরিবার-পরিজন নিয়ে দল বেঁধে হলে গিয়ে ছবি দেখত। ইন্টারনেটের যুগে ছবি মুক্তি হলেই ছড়িয়ে পড়ছে ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে। যেখানে মানুষ ঘরে বসেই বিনোদন করতে পারছে। দর্শকরা ভাল ছবির অভাবে হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে সিনেমা হলের পরিবেশ, দর্শকনন্দিত ভাল সিনেমা নির্মিত হলে আবার দর্শক সিনেমামুখী হবে বলে আশাবাদী। জেলার সাপাহার উপজেলার প্রায় ৭০ কিলোমিটার দুর থেকে দুই বন্ধু হলে ছবি দেখতে আসছেন কাওসার হোসেন। তিনি বলেন, সিনেমা হলে গিয়ে ছবি দেখতে চাই। কিন্তু সিনেমা হলতো আর আগের মতো চলে না। ঈদে শাকিব খানের নতুন ছবি মুক্তি পেয়েছে। হাতে তেমন কাজ নাই। এসময়টা বিনোদনের জন্য দুর থেকে আসছি ছবি দেখতে। শাকিব প্রেমি মশিউর রহমান বলেন, আমি ছোট থেকেই শাকিব ভক্ত। কয়েকদিন আগে শুনেছি শাকিব খানের বিদ্রোহী ছবি দিয়ে তাজ সিনেমা চালু হবে। সময় করে ঈদের পরদিন বন্ধুরা মিলে ছবি দেখতে আসছি। শুধু আমরা না, অনেকেই আসছে ছবি দেখতে। ভীড় মোটামুটি ভালই। তবে টিকিট মুল্য অনেকটা বেশি মনে হচ্ছে। তাজ সিনেমা হলের টিকিট বিক্রেতা ভবেশ কুন্ডু বলেন, ঈদের দিন (মঙ্গলবার) প্রায় ৩২ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। ঈদের দ্বিতীয় দিন বুধবার দুপুর সাড়ে ১২টার শো’তে ছয় হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। তবে টিকিট বিক্রি কম হচ্ছে। মানুষ এখনো হলমুখি হচ্ছে না। ভাল ছবি হলে দর্শকরা আবারও হলমুখি হবে।তাজ সিনেমা হলের ম্যানেজার রিপন কুমার কুন্ড বলেন, ঈদের দিন দুপুর সাড়ে ১২টা থেকে শো চালু হয়েছে। দিনে চারটি শো চলছে। দুপুর সাড়ে ১২টা, দুপুর সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টা এবং রাত সাড়ে ৯টা। করোনা ভাইরাসের কারণে গত দুই বছর থেকে এক হাজার আসন বিশিষ্ট হলটি বন্ধ ছিল। ঈদে ‘বিদ্রোহী’ সিনেমা দিয়ে আবারও হলটি চালু হয়েছে। তবে হলের অধিকাংশ আসন ফাঁকা থাকছে। এ ব্যাপারে নওগাঁ তাজ সিনেমা হল মালিক পরিতোষ সাহা কোন মন্তব্য করতে চান না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies