1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁর মহাদেবপুরে ট্রাকের পেছনে ধাক্কায় যাত্রবাহী বাসের ৫ যাত্রী আহত

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২১১ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে যাত্রবাহী একটি বাস ট্রাককে পাশ কাটকে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লেগে বাসের অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মোল্লাকুড়ি নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পর বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাহিদ বলেন, রাত সাড়ে ৭টায় দূর্ঘটনার পাঁচজন রোগী হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর দুইজনকে রেফার্ড করা হয়েছে। তবে তাদের অবস্থাও ভাল। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাদেবপুর থেকে ছেড়ে যাওয়া নওগাঁগামী বাস-ট্রাক মোল্লাকুড়ি নামকস্থানে বাসটি পেছন থেকে ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসের পাঁচযাত্রী আহত হয়েছে বলে ওসি জানান। তিনি আরও জানান আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়ে চলে গেছে। বাস ঘটনাস্থলে থাকলেও ট্রাক গন্তব্যে চলে গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies