1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

লক্ষ্যমাত্রার ৯৮ শতাংশ মানুষকে টিকা দিয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

  • সম্পাদনার সময় : বুধবার, ৪ মে, ২০২২
  • ১৯৩ বার প্রদশিত হয়েছে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বিনামূল্যে টিকা গ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রথম। দেশে মোট লক্ষ্যমাত্রার প্রায় ৯৮ শতাংশ করোনার টিকা দিতে আমরা সক্ষম হয়েছি; যা মোট জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ। করোনা সংক্রমণরোধ কোনো জাদুমন্ত্রের মাধ্যমে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ দিকনির্দেশনায় আল্লাহর রহমতে আমরা আজ করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। বুধবার (৪ মে) দুপুরে মা‌নিকগঞ্জের গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জ জেলাবাসির সঙ্গে এক মতবিনিময় সভা ও শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যকালে মন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। টিকা গ্রহণ করেছি বিধায় আজ দেশে স্বাচ্ছন্দ্যের সাথে ঈদ উৎযাপন করতে পেরেছি। দেশের অর্থনীতি চালু আছে। ৬ শতাংশ জিডিপি আছে। যে সমস্ত দেশে করোনা নিয়ন্ত্রণে নেই, সেদেশের অর্থনীতি মন্দার দিকে। পৃথিবীতে যে সমস্ত দেশের অর্থনীতি চাঙা আছে, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। এসময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভা সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies