1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ, পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

  • সম্পাদনার সময় : বুধবার, ৪ মে, ২০২২
  • ১৬২ বার প্রদশিত হয়েছে

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদের পরের দিন ঘরমুখো মানুষ ও গাড়ির চাপ বেড়েছে। ঈদের আগের ৫ দিনের ন্যায় আজও শিমুলিয়া ঘাট হয়ে বাড়ি ফিরছে মানুষ। কালবৈশাখী ঝড়ের এই মৌসুমে লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিয়ে ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ফিরছে মানুষ। এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। ঘাটে বর্তমানে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন। ১০টি ফেরি এই মুহূর্তে ঘাটে চলছে। এ ছাড়া ঘাটে যাত্রী পারাপারের জন্য ৮৫টি লঞ্চ ও ১৫৪টি স্পিডবোট চলছে। সকালে ঝড় হওয়ার কারণে লঞ্চ-স্পিডবোট চলাচল আধাঘণ্টা বন্ধ রাখা হয়। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় স্পিডবোট ও লঞ্চ চলাচল শুরু হয়। এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের নদীবন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ঘাটে ঘরমুখো যাত্রীদের চাপ রয়েছে। এই মুহূর্তে ঘাট হতে ৮৫টি লঞ্চ ১৫৪টি স্পিডবোট চলছে। সকালে ঝড় হওয়ার কারণে পোনে ৭টা থেকে সোয়া ৭টা পর্যন্ত আধাঘণ্টা লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ ছিল। অতিরিক্ত যাত্রী পারাপারের বিষয়ে তিনি বলেন, যেহেতু ঘাটে চাপ আছে, সেহেতু অনেক সময় প্রশাসনের চোখ এড়িয়ে যাত্রীরা লঞ্চে বেশি উঠছে। শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক ফয়সাল আহমেদ বলেন, ঘাটে এই মুহূর্তে যাত্রীর চেয়ে গাড়ির চাপ বেশি। ঘাটে নদী পারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন রয়েছে। ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies