1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়ায় গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ গাবতলীতে ফোকাস সোসাইটির উদ্যাগে ঈদ সামগ্রী বিতরণ কাহালুতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা প্রদান করলেন এম পি মোশারফ হোসেন বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঈদ উপহার বিতরণ গাবতলীকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে-এমপি মোরশেদ মিল্টন গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি মিল্টন খরা সহিঞ্চু বারি-৮জাতের মসুর ডালের মাঠ দিবস নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের শুরু আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির

ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে : সেতুমন্ত্রী

  • সম্পাদনার সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১৭০ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার দেশের সড়ক ও মহাসড়কের অবস্থা ভালো। এবারের ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই আশা প্রকাশ করেন। ওবায়দুল কাদের বলেন, আগে গাজীপুরের যে জায়গাটায় যানজট ছিল সেখানেও গাড়ি চলাচল করছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো। স্বস্তিতেই ঘরমুখো মানুষদের ঈদযাত্রা কাটবে। অতিরিক্ত ভাড়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়া নেয়ার কারণে শুক্রবার চারটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে। বাস টার্মিনালগুলোতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত আছে। যাত্রীদের অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিচ্ছে। যাত্রীদের অভিযোগ কয়েকটি পরিবহন দ্বিগুণ ভাড়া নিচ্ছে, এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না? সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, অভিযোগ যেহেতু এসেছে সেটাকে মিথ্যা মনে করার অবকাশ নেই। ঘটনা ঘটেছে বলেই অভিযোগ আসছে। আমি বিআরটিএ’র চেয়ারম্যানকে এখনই বলে দিচ্ছি অতিরিক্ত ভাড়ার বিষয়ে নজরদারি বাড়াতে ও ব্যবস্থা নিতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies