1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের সোনাহাট স্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ৯ দিন বন্ধ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৮৩ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্ধর এর কার্যক্রম ৯ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষে শুক্রবার (২৯ এপ্রিল) থেকে শনিবার (৭ মে) পর্যন্ত টানা ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সোনাহাট স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। স্থলবন্দর সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষে ২৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ভিত্তিতে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকার বিষয়টি সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক), বিজিবির সোনাহাট ক্যাম্পের কমান্ডার, সোনাহাট স্থলবন্দর আমদানি ও রফতানিকারক সমিতি এবং ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের জানানো হয়েছে।  সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, ছুটি শেষে আগামী ৮ মে থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি শুরু হবে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies