1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় প্রধামন্ত্রীর ঈদ উপহার পেলো ৫৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ১৭৪ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নওগাঁয় জমিসহ ঘর পেলো ৫৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মঙ্গলবার দুপুর ১২ টায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ৪৯২টি উপজেলায় এই ঘরের উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলার ৩০টি ঘরের চাবি ও দলিলপত্র আনুষ্ঠাক ভাবে সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন ও কয়েকজন সুবিধাভোগী। এছাড়াও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান ও সকল সুবিধোভোগীরাও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের ঈদ উপহার হিসেবে মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন (ক-শ্রেণি) পরিবারের জন্য তৃতীয় পর্যায়ে জেলার ১১টি উপজেলার ৬১০টি পরিবারের অনুকূলে ৫৪০টি পরিবারের জন্য গৃহ নির্মাণ করা হয়েছে। এর মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৬০টি, ধামইরহাটে ৪২টি, আত্রাইয়ে ৩২টি, বদলগাছীতে ৪৬টি, রাণীনগরে ৪১টি, পতœীতলায় ৮১টি, মান্দায় ৫২টি, মহাদেবপুরে ৫২টি, নিয়ামতপুরে ৫৫টি, পোরশায় ৩৪টি এবং সাপাহারে ৪৫টি গৃহহীনদের ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি ঘর বাবদ খরচ হয়েছে ২লাখ ৫৯ হাজার টাকা। এসব ঘরে বিদ্যুৎ, রাস্তা, স্যানিটারি পানিসহ সব সুবিধা নিশ্চিত করা হয়েছে। এর আগে ১ম পর্যায়ে ১ হাজার ৫৬টি ও ২য় পর্যায় ৫০২টি সহ মোট ১ হাজার ৫৫৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুর্নবাসন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies