1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না: ধর্ম প্রতিমন্ত্রী

  • সম্পাদনার সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১৬৮ বার প্রদশিত হয়েছে

নিবন্ধন করলেও ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সোমবার সচিবালয়ে ‘ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন’ শীর্ষক আলোচনা শেষে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী সৌদি সরকারের সিদ্ধান্তের কারণে নিবন্ধিত ৬৫ বছরের বেশি বয়সীরা এ বছর হজের সুযোগ পাবে না।এবার হজের কার্যক্রেমর জন্য সময়ও পাওয়া যাচ্ছে মাত্র ৩৪ দিন। অথচ এর আগে পাওয়া যেত ৪ থেকে ৫ মাস। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, যারা যেতে পারবেন না তারা চাইলে জমাকৃত টাকা তুলতে পারবেন। এবার হজে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে সুযোগ পাচ্ছে ৫৭ হাজার ৮৫৬ জন। প্রসঙ্গত, চলতি বছর ১০ লাখ মানুষকে হজের অনুমতি দিয়েছে সৌদি আরব সরকার। তবে এজন্য তারা দুটি শর্ত দিয়েছে। হজযাত্রীদের বয়স হতে হবে ৬৫ বছরের নিচে। আর তার সাথে থাকতে হবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত করোনার টিকা। করোনা মহামারির কারণে গেল দুই বছরে সীমিত সংখ্যক ব্যক্তিকে হজ পালনের সুযোগ দেয়া হয়। গত বছরও সাড়ে ৫৮ হাজারের কিছু বেশি মানুষকে হজ পালনের অনুমতি দেয় দেশটি। সৌদি আরবের হজ সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, স্বাস্থ্যঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies