1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পিআইওর ছোট কাজে বড় দুর্নীতি দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা ॥ মালামাল জব্দ দুপচাঁচিয়া ইমাম ও মোয়াজ্জিনের সম্মানী ভাতা প্রদান বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল রংপুর সদরে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যগে দেড় শতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার বগুড়ায় গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ গাবতলীতে ফোকাস সোসাইটির উদ্যাগে ঈদ সামগ্রী বিতরণ কাহালুতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা প্রদান করলেন এম পি মোশারফ হোসেন

দেশে পুরোপুরি ‘নিয়ন্ত্রণমূলক অবস্থা’ বিরাজ করছে: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১৫৯ বার প্রদশিত হয়েছে

দেশে পুরোপুরি ‘নিয়ন্ত্রণমূলক অবস্থা’ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নেরে (ডিইউজে) একাংশের ইফতার পার্টিপূর্ব আলোচনায় দেশের অবস্থা তুলে ধরে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, আজকে নতুন করে একটা আইন তৈরি করা হচ্ছে- গণমাধ্যম কর্মী সুরক্ষা আইন-২০২২। এটা করার উদ্দেশ্যেই হলো কোনো মতেই যেন বাক স্বাধীনতা, ফ্রিডম অব প্রেস, ডেমোক্রেসি না থাকে। কোনো মতেই যেন সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে না পারে এবং যারাই সত্যের পথে, গণতন্ত্রের পথে, জনগণের পক্ষে কথা বলবে, তাদের যেন নিয়ন্ত্রণে আনা যায়, সেজন্য এই আইনের মধ্যে রাখা হয়েছে।‘ এই আইন পাস হলে নিয়ন্ত্রণমূলক অবস্থা আরও পাকাপোক্ত হবে। এই খসড়া আইনটি প্রত্যাহারের দাবিও জানান বিএনপি মহাসচিব। সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আপনাদের ছোট-খাটো বিভেদ ভুলে গিয়ে নিজেদের ও গণমাধ্যমের স্বার্থ এবং বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় একতাবদ্ধ লড়াই করেন। তিনি বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই, দেশে মানুষের বাক স্বাধীনতা নেই, দেশে আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই- এসব বিষয় ফিরে পেতে, রাষ্ট্রকে যদি উদ্ধার করতে হয়, তাহলে ১৯৭১ সালে যে লক্ষ্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, সেই লক্ষ্যকে যদি উদ্ধার করতে হয় আজকে আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে। আসুন আমরা সবাই জনগণকে উদ্ধুদ্ধ করি, জনমত তৈরি করি এবং জনমত তৈরি করে এই ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে দেশে একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে সত্যিকার অর্থেই জনগণের সরকার প্রতিষ্ঠা করি। বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় ইফতার পার্টিতে জামায়াতে ইসলামীর এটিএম মাসুদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, কামাল উদ্দিন সবুজ, সম্মিলিত পেশাজীবী পরিষদের অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন, সাংবাদিক রুহুল আমিন গাজী, নুরুল আমিন রোকন, এম এ আজিজ, আবদুল হাই শিকদার, মোস্তফা কামাল মজুমদার, মুন্সি আবদুল মান্নান, বাকের হোসাইন, শহীদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্ঢার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম আজাদ, মুরসালিন নোমানী, সর্দার ফরিদ, বাছির জামাল, রাশেদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অধ্যাপক লুতফুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশনের অধ্যাপক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিএফইউজের ও ডিইউজের পক্ষ থেকে সদ্য কারামুক্ত রুহুল আমিন গাজীকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies