1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

রাজশাহীতে তাপমাত্রা আবারো ৪০ ডিগ্রি ছাড়াল

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১৩৬ বার প্রদশিত হয়েছে

রাজশাহীতে তাপমাত্রার পারদ আবারো ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াল। রোববার বিকেল ৩টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ছিল ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা এক লাফে বেড়েছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগুন ঝরা এ আবহাওয়ায় চারদিকে বৃষ্টির জন্য হাহাকার পড়ে গেছে। কিন্তু কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই। প্রচ- গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এদিকে, আট বছর পর গত ১৫ এপ্রিল রাজশাহীতে তাপমাত্রার পারদ সব রেকর্ড ভাঙে। ওই দিন বিকেল ৩টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালের ২৫ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিলের পর থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ। বৃষ্টি না হওয়ায় সেই তাপপ্রবাহ ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে। রোববার বিকেল ৩টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর ওপর দিয়ে চলমান মাঝারি তাপপ্রবাহ রোববার আবারো তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। সাধারণত ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপপ্রবাহ শুরু হয়। ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বলা হয় মৃদু তাপপ্রবাহ। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বলা হয় তীব্র তাপপ্রবাহ। এছাড়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলেই তা অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। সূত্র জানায়, এর আগে গত ৪ এপ্রিল রাজশাহীতে শূন্য দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এরপর ২০ এপ্রিল ভোর রাতে রাজশাহীতে ১৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি না হওয়ায় রাজশাহীতে চলমান তাপপ্রবাহ প্রশমিত হচ্ছে না। রোববার তাপমাত্রা বাড়ার সাথে সাথে আর্দ্রতাও বেড়ে যাওয়ায় তীব্র গরম অনুভূত হচ্ছে। তাই দিনভর প্রচণ্ড তাপদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies