1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

করোনা সংক্রমণ নিয়ে বাংলাদেশকে সচেতন থাকতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১৫৯ বার প্রদশিত হয়েছে

ভারতে আবারো করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, এই অবস্থায় বাংলাদেশেও সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার রাজধানীর মহাখালীর জাতীয় নিপসম অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের করোনা নিয়ন্ত্রণে আছে। মৃত্যুও শূন্যের কোটায়। এটি আমাদের ধরে রাখতে হবে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, দেশে এত দিন করোনা নিয়ন্ত্রণে ছিল বলেই খাদ্যের অভাব হয়নি। আমাদের মাথাপিছু আয় সচল আছে। মন্ত্রী বলেন, আমরা দেশের লক্ষ্যমাত্রার শতভাগ মানুষকে টিকা দিয়েছি। শুধু যারা টিকা নিতে চায় না, তারাই টিকা নিতে বাকি আছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১০ বছরে স্বাস্থ্য বিভাগে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। প্রাইমারি হেলথ কেয়ারের উন্নতি হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। পুষ্টি সেবার উন্নয়ন হয়েছে।সাত দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২-এরও উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies