1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বদলগাছীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৫৫ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ ) প্রতিনিধিঃ আগামী ২৬ এপ্রিল ২০২২ আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩২৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে ২ শতক জমিসহ সেমিপাকা বাড়ি প্রদানের শুভ উদ্বোধন করবেন। এই উপলক্ষে বদলগাছী উপজেলা প্রশাসন কর্তৃক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোখলেসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারের রাস্তার পার্শ্বে ঝড় বৃষ্টির সাথে সংগ্রামের ও অন্যের বাড়িতে অনিশ্চিত জীবন যাপনের অবসান এবং নির্ভয়ে নিশ্চিন্তে সোনার বাংলার মানুষ হিসেবে মাথা উঁচু করে আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার স্বপ্নের বাস্তবায়ন ঘটাবে। তিনি আরো জানান,বদলগাছী উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে মোট ৪৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঈদের আগে ২ শতক জমিসহ সেমি পাকা একক বাড়ি পেতে যাচ্ছে। ২ শতক জমি বাদ দিয়ে শুধু প্রতিটি বাড়ির মূল্য ২ লক্ষ ৬৪ হাজার ৫ শত টাকা। এই তৃতীয় পর্যায়ে সাদিশপুর মৌজায় ৪০ টি, জগন্নাথপুর মৌজায় ৩ টি এবং গোবিন্দপুর মৌজায় ৩ টি সহ মোট ৪৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এই গৃহ পেতে যাচ্ছেন। সেই সাথে আগামী ২৬ এপ্রিল সকাল সাড়ে ৯ টায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের গৃহ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies