1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মহাদেবপুরে ঝড়ে ক্ষতিগ্রস্থ আধাপাকা ধান কাটছেন কৃষকরা

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১৭২ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে কাল বৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্থ আধা পাকা ধান কাটছেন কৃষকরা। গত বুধবার রাতে এ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখি ঝড়ে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। আরো ঝড় বৃষ্টির আশঙ্কায় মাটিতে নুয়ে আধাপাকা ধান কেটে নিচ্ছেন কৃষকরা। শিবরামপুর গ্রামের কৃষক ছামেদ আলী ও হাসান আলী জানান, এবার বোরোর ধান খুব ভালো হয়েছিল। কিন্তু ঝড়ে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তারা বাধ্য হয়ে ঝড়ে ক্ষতিগ্রস্থ আধাপাকা ধান কাটছেন। আধাপাকা ধান কাটার ফলে ফলন অর্ধেক পাওয়া যাবে বলেও তারা জানান। উপজেলার কৃষি অফিস সূত্রে জানাগেছে এ উপজেলায় এবার ২৮ হাজার ৪০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এর মধ্যে ঝড়ে এ উপজেলায় ৬’শ হেক্টর জমির বোরো ধানের ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায় বলেন, ঝড়ে অনেক এলাকার ধান মাটিতে নুয়ে পড়েছে, তবে আর বৃষ্টিপাত না হলে ধানের ফলনে তেমন প্রভাব পড়বে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies