1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ঢাকা কলেজের শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ : ককটেল বিস্ফোরণের পর দোকান বন্ধ করলো ব্যবসায়ীরা

  • সম্পাদনার সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ১৩৫ বার প্রদশিত হয়েছে

ঢাকা কলেজ টেনিস গ্রাউন্ডের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের আওয়াজে দোকানপাট বন্ধ করে দেয়া হয়। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বুধবার দুপুর থেকে নিউমার্কেট এলাকায় দোকানপাট খুলতে শুরু করে ব্যবসায়ীরা। সমঝোতায় না এসে দোকান খোলার বিষয়ে বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলেন ঢাকা কলেজ অধ্যক্ষ।
অধ্যক্ষ বলেন, আলোচনা ছাড়া এভাবে দোকান খোলার সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করছি না। এ সময় ছাত্রদের উপর হামলার বিষয়ে সমঝোতায় না এসে দোকান খোলার প্রতিবাদে ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে কলেজে টেনিস গ্রাউন্ডের সামনে ককটেল বিস্ফোরণ হলে পুনরায় আতঙ্ক সৃষ্টি হয়। এরপর সড়কে অবস্থান নেয় পুলিশ। যানচলাচল বন্ধ করে দেয়া হয়। দোকানপাটও পুনরায় বন্ধ রাখা হয়েছে। কলেজ শিক্ষার্থী, পুলিশ ও ব্যবসায়ীরা রাস্তায় মুখোমুখি হলে কলেজপ্রশাসন শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভিতরে নিয়ে আসেন৷সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছে। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাস্তায় এবং ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান করছে। নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies