1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

করোনা মোকাবেলায় ঢাকা-দিল্লি সহযোগিতার প্রশংসা প্রধানমন্ত্রীর

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১৪০ বার প্রদশিত হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বিনিময়কে ‘ভালো প্রতিবেশী’ কূটনীতির রোল-মডেল হিসেবে বিবেচনা করা হয়েছে। মঙ্গলবার ভারতের গুজরাট রাজ্যের জামনগরে গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিনের (জিসিটিএম) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একটি ভিডিও বার্তায় বলেন, পুরো বিশ্ব দেখেছে কীভাবে দুই প্রতিবেশী দেশ একে অপরকে সমর্থন করে এবং সঙ্কটের সময়ে একসাথে কাজ করে। তিনি বলেন, আধুনিক মেডিসিনের সাথে ট্র্যাডিশনাল মেডিসিনের চর্চা হলে সবার জন্য মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে আরো ভালো ফলাফল পাওয়া যাবে। তিনি আস্থা ব্যক্ত করেন যে গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন প্রমাণ-ভিত্তিক গবেষণা এবং ট্র্যাডিশনাল মেডিসিনের মানদণ্ডের জন্য একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হবে। তিনি বলেন, এসডিজি-৩ লক্ষ্য অর্জনে ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা সেবার সম্ভাব্য অবদানকে আমরা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে যৌথ চিকিৎসা গবেষণা প্রকল্পগুলোকে ইতিবাচকভাবে বিবেচনা করব। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে করোনা নিয়ন্ত্রণে এবং ব্যাপক টিকাকরণ কভারেজ অর্জনে দেশটির সরকারের প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies