1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গণতন্ত্র ধ্বংস করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১৪৪ বার প্রদশিত হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা জিয়াকে অস্বীকার করে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে পাকিস্তানের অনুচর। একাত্তরে পাকিস্তানীরা যা করেছে বর্তমান সরকারও জনগণের সাথে তাই করছে। কথায় কথায় গুম, খুন, মামলা-হামলা সরকারের স্বভাবে পরিণত হয়েছে। আওয়ামী লীগ মুখে বলে একটা কাজ করে আরেকটা। গণতন্ত্র ধ্বংস করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, দেশের এ অবস্থায় বিএনপি ক্ষমতায় আসুক এটি জনগণের স্বপ্নে পরিণত হয়েছে। তিনি উল্লেখ করেন, গণতন্ত্রের জন্য এদেশে সবচেয়ে বেশি অবদান বেগম খালেদা জিয়ার। খালেদা জিয়াকে ষড়যন্ত্র করে সাজা দেয়া হয়েছে যা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরের বাসন টেকনগ পাড়ায় সাগর সৈকত কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, পত্রিকার পাতা খুললেই দুর্নীতি আর দুর্নীতি। উত্তরা থেকে জয়দেবপুর প্রতি কিলোমিটার রাস্তা নির্মাণে ব্যয় হয়েছে ২১৩ কোটি টাকা। করোনার টিকা নিয়ে ২৩ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। ব্যাংকের মোটা অংকের টাকা লুট করে দেশের বাইরে নিয়ে গেছে। শেখ হাসিনার বিয়াই খন্দকার মোশারফ হোসেনের সহোদর ভাইসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা গোটা বাংলাদেশ আজ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। আর দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়ে জনগণকে নিঃস্ব করছে সরকার। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সালমান এফ রহমানের ফাঁস হওয়া ফোনালাপে সজীব ওয়াজেদ জয় ও বিচার বিভাগের কথা এসেছে। কী কথা এসেছে তদন্তের মাধ্যমে জনগণের সামনে আসুক সেজন্য আমরা দুদকে চিঠি দিয়েছি। গাজীপুর আন্দোলনের ঘাঁটি হবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, একটা ভয়াবহ গণতন্ত্র বিরোধী সরকার জনগণের মাথার ওপর চেপে বসে আছে। জনগণকে ন্যূনতম গণতন্ত্র চর্চাও করতে দেয় না। দেশ ও জনগণের স্বার্থে জাতীয় ঐক্যের মাধ্যমে দুর্নীতিবাজ, ভোটবিহীন বায়বীয় এই সরকারকে রুখতে হবে। এর আগে তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বাধন করেন। এ সময় মাইকে জাতীয় ও দলীয় সংগিত পরিবেশন করা হয়। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন সম্মেলনে সভাপতিত্ব করেন। জেলা বিএনপির সদস্য সচিব কাজী ছাইয়েদুল আলম বাবুল ও যুগ্ম আহ্বায়ক কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমানের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মো: বেনজির আহমেদ টিটু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন গাজীপুর জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক হাফেজ ইব্রাহিম। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, আ স ম হান্নান শাহসহ সারা দেশে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের জন্য শোক প্রস্তাব শেষে তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সম্মেলন ছিলো উৎসবমুখর এবং নেতাকর্মীরা ছিলো উজ্জীবিত। উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নেতা ডা: মাজহারুল আলম, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সরকার, জেলা বিএনপি নেতা আব্দুল মোতালেব, জিএস সুরুজ আহমেদ, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সরকার জাভেদ আহমেদ সুমন, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies