1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

বিপর্যস্ত শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা গঠিত

  • সম্পাদনার সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ১৭৪ বার প্রদশিত হয়েছে

বড় ভাই মাহিন্দ্র রাজাপাকসেকে নেতৃত্বে রেখেই নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। যদিও বিপর্যস্ত অর্থনৈতিক পরিস্থিতির কারণে প্রেসিডেন্টেরই পদত্যাগের দাবি উঠেছে দেশটিতে। তবে প্রেসিডেন্টের আত্মীয়-স্বজন যারা আগের মন্ত্রিসভায় ছিলেন তাদের নতুন যুক্ত করা ১৭ জনের তালিকায় রাখা হয়নি। যদিও কয়েকজন তাদের পদবী ছাড়েননি। প্রেসিডেন্ট বিরোধী দলকে মন্ত্রিসভায় যোগদানের আহ্বান জানানো হলেও তারা তাতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। দ্বীপরাষ্ট্রটি ১৯৪৮ সালে ব্রিটেন থেকে স্বাধীন হওয়ার পর বর্তমানে সবচেয়ে বড় অর্থনৈতিক দুর্দশায় পড়েছে। বৈদেশিক মুদ্রার মারাত্মক সঙ্কটের কারণে প্রয়োজনীয় প্রধান প্রধান খাদ্য এবং জ্বালানি আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা। ফলে দেশটিতে খাদ্য ও জ্বালানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে, মূল্য বেড়েছে বহুগুণ। গত সপ্তাহেই শ্রীলঙ্কা বৈদেশিক ঋণে নিজেকে খেলাপি হিসেবে ঘোষণা করেছে। দিনের অর্ধেক বা তারও বেশি বিদ্যুৎ না থাকা, খাদ্য, ওষুধ ও জ্বালানি সঙ্কটের কারণে জনরোষ বেড়েছে। আগের মন্ত্রিসভার প্রধানমন্ত্রীর পদ না ছাড়া মাহিন্দ্র রাজাপাকসে পরিস্থিতি শান্ত করতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। তবে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিই জোড়ালো হচ্ছে। গত এপ্রিলে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবিতে গণআন্দোলন শুরু হয়। এর প্রেক্ষিতে দেশটির মন্ত্রিসভা পদত্যাগ করলেও পদত্যাগ করেননি ২০১৯ সালে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট গোতাবায়া। আগের মন্ত্রিসভার অর্থমন্ত্রী আলি সাবেরি ও পররাষ্ট্রমন্ত্রী জি এল পিরিসনজ চারজন পদত্যাগ করেননি। ২১ সদস্যের বর্তমান মন্ত্রিসভার সব সদস্যই পুরুষ। তবে আগের মন্ত্রিসভার একজন নারী সদস্য ছিলেন।

সূত্র : বিবিসি

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies