মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। গতকাল রবিবার সকালে এ দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পনসহ জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম নূরানী আলাল, মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি প্রমুখ। এর আগে উপজেলা প্রশাসনের উদ্যেগে এ দিবস পালন উপলক্ষে র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।