1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

হাজার ডলার খরচ করেও ক্ষমতাসীনরা অপকর্ম আড়াল করতে পারেনি: রিজভী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১৬৮ বার প্রদশিত হয়েছে

হাজার হাজার ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করেও ক্ষমতাসীনরা নিজেদের অপকর্ম আড়াল করতে পারেনি এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মার্কিন মানবাধিকার রিপোর্টে সরকারের অত্যাচার, নিপীড়নের ঘটনা প্রমাণিত। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, নিশি রাতের এই সরকার গণতন্ত্র নস্যাৎ করতে আইন আদালতকে ব্যবহার করে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে কোন প্রতিষ্ঠানই স্বাধীনভাবে কাজ করতে পারেনা। জিয়া পরিবারের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যাচার করছে। সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপির নেতৃত্ব নিয়ে সরকারের ষড়যন্ত্রের বিষয়ে দেশ বিদেশে সকলে সজাগ উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন,সরকারের অনাচার যতই ঢেকে রাখার চেষ্টা করুক, তা উন্মোচিত হচ্ছে বিশ্ববাসীর কাছে। কোনকিছু লুকিয়ে রাখতে ব্যর্থ। মেগাপ্রকল্পের নামে লাখ লাখ কোটি টাকা লুটপাটের কারনে বাংলাদশে ধীরে ধীরে শ্রীলঙ্কার মত দেউলিয়া হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। নরসিংদীতে ইফতার মাহফিলে স্থায়ী কমিটির সদস্য ড মঈন খানকে বাধা দেয়ার সমালোচনা করেন রিজভী। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies