1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে-টুকু 

  • সম্পাদনার সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ১৫৩ বার প্রদশিত হয়েছে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এবং সেই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে। কিন্ত আমরা দেশ চালাবো সবাইকে নিয়ে।’ বুধবার (১৩ এপ্রিল) খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় দলের তথ্য সংগ্রহ ও প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ‘বাংলাদেশ যাবে কোনপথে ফয়সালা হবে রাজপথে’ স্লোগান স্মরণ করিয়ে দিয়ে টুকু বলেন, ‘অবৈধ, ফ্যাসিস্ট, জালেম সরকার রাষ্ট্রক্ষমতায়। তাদেরকে হঠাতে রাজপথের আন্দোলনই একমাত্র সমাধান।’ ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, ‘যে আদর্শ-উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল তার সবকিছু আজ ভূলুণ্ঠিত হয়েছে। এই সরকার মুক্তিযুদ্ধ নিয়ে কান্নাকাটি করে, কিন্তু মুক্তিযোদ্ধাদের সম্মান করতে জানে না।’
তিনি বলেন, দ্রব্যমূল্য বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে দেশের অনেক মানুষ এখন দুই বেলা খেতে পারছে না। বাজারে জিনিসপত্রের গায়ে হাত দেয়া যায় না। শ্রীলঙ্কার পরিণতির দিকে এগোচ্ছে বাংলাদেশ অভিযোগ করে তিনি বলেন, এই সরকারের লুটেরা মন্ত্রী-এমপিরা দেশের সম্পদ লুট করে কানাডার বেগমপাড়ায় পাঠাচ্ছেন। নগরীর ফুলবাড়িগেট এলাকায় রেল লাইন সংলগ্ন দলীয় কার্যালয়ের সংক্ষিপ্ত পরিসরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফুলবাড়িগেট জনতা মার্কেট চত্বরকে কর্মসূচি পালনের জন্য নির্ধারণ করা হলেও পুলিশের বাধা ও হুমকির মুখে সেখানে হতে পারেনি। তবে পরে সেখানে নেতাকর্মীদের ভিড়ে মাঝেমধ্যেই খুলনা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিতে পুলিশ সক্রিয় ছিল। খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক কমিটির আহ্বায়ক আবুল কালাম জিয়ার সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য খান রবিউল ইসলাম রবি, মহানগর শাখার সদস্য সচিব শফিকুল আলম তুহিন। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য রকিবুল ইসলাম বকুল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies