1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে: কাদের

  • সম্পাদনার সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১৪৯ বার প্রদশিত হয়েছে

নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতির জন্য বিএনপিকে আর জনগণ চায় না। এটা বুঝতে পেরেই তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেখে শুনে মনে হয় বিএনপির অবস্থা এখন পথহারা পথিকের মতো, তারা কখন যে কি বলে সেটা তারা নিজেরাও জানে না। রবিবার (১০ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এস কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জনগণ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনে খুশি। তাই তারা আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগকেই বেছে নিবে। তাই বিএনপি এখন থেকেই নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র আর মিথ্যাচার করছে। আওয়ামী লীগ সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে─ বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, আসলে আওয়ামী লীগ নয়, জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপিই এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ‘আওয়ামী লীগ নির্বাচন-নির্বাচন খেলা খেলে আবার আগামী জাতীয় নির্বাচনের বৈতরণী পার হতে চায়,’- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ ধরনের বক্তব্য হাস্যকর মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, দেশের মানুষ জানে আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে, আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য, নিজেদের পকেট ভারী করার জন্য নয়। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্রে পরিচিতি পেয়েছে। জনগণের উপর আমাদের আস্থা শতভাগ, কাজেই নির্বাচন নিয়ে খেলার প্রয়োজন নেই।
তিনি আবারও স্পষ্ট করে বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। আসলে নির্বাচন নির্বাচন খেলা বিএনপিই ভালো বুঝে, তারা নিজেরা যা ভাবে অন্যের বেলায়ও তা মনে করে।
সেতুমন্ত্রী বলেন, নির্বাচন নির্বাচন খেলা তো বিএনপি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি খেলেছিলো। মাগুরা ও ঢাকা-১০ এ খেলেছিলো,- বিএনপি ভুলে গেলেও দেশের মানুষ এখনো তা ভুলোনি। গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জনগণের উপর আস্থা রাখুন,নির্বাচনে আসুন।ক্ষমতার মালিক জনগণ, জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন।
এসময় মার্সি টেম্বন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতিতে যে ইতিবাচক অগ্রগতি ও অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশকে নিয়ে বিশ্বব্যাংক গর্বিত।
সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় সড়কের নিরাপত্তার জন্য যে প্রকল্প গ্রহণ করা হয়েছে, তা দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies