1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ইউক্রেনের মাকারিভ শহরে মিলল ১৩২ মরদেহ

  • সম্পাদনার সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১৫৯ বার প্রদশিত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের মাকারিভ শহর থেকে ১৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার শহরটির মেয়র ভাদিম তোকার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গতকাল পর্যন্ত, আমরা ১৩২টি মরদেহ খুঁজে পেয়েছি, যাদের রাশিয়ার মানুষরূপী দানবরা হত্যা করেছে। অধিকাংশ মরদেহ মিলেছে গণকবরে, তবে কিছু মরদেহ রাস্তায় পড়েছিল।’
ইউক্রেনটুডেসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, মাকারিভ কিয়েভ থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং যুদ্ধের আগে শহরটিতে বাসিন্দা ছিল ১৫ হাজার। মেয়র ভাদিম তোকার বলেন, সাম্প্রতিক সময়ে লড়াই কিছুটা কমেছে। তবে শহরের ৪০ শতাংশ ধ্বংস হয়ে গেছে। যার মধ্যে অনেক ভবন সংস্কারের অযোগ্য হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, প্রায় সব অবকাঠামো ধ্বংস করে ফেলেছে দখলদাররা। ঘরে, ভবনে, হাসপাতালে ও কিন্ডারগার্টেনে বোমা ফেলে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। এর আগে বুচা শহরে রাস্তায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করা হয়েছিল। এর পর বোরোদ্যাঙ্কা থেকেও ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছিল।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। এর পর থেকে কিয়েভের আশপাশে ব্যাপক লড়াই হয় রুশ সেনা ও ইউক্রেনীয়দের মধ্যে। সম্প্রতি ওই অঞ্চল থেকে সেনাদের সরিয়ে নিয়েছে রাশিয়া। ফলে সেখানকার ক্ষয়ক্ষতি সম্পর্কে ভয়ংকর সব তথ্য মিলছে প্রায় প্রতিদিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies