1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ভারত দূরের কথা চীনও বাংলাদেশের থেকে ভালো নেই-কৃষিমন্ত্রী

  • সম্পাদনার সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১৫৫ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ পৃথিবীর সব চেয়ে ভালো অর্থনীতির ভিত্তিতে দাঁড়িয়ে আছে। এর চেয়ে ভালো পৃথিবীর কোনো দেশ নাই। ভারত তো দূরের কথা চীনও বাংলাদেশ থেকে ভালো নাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
শনিবার (৯ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নবনির্বাচিত ইউনিট কমিটির পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘৪১ টাকার চাল বা ৫০ টাকার চাল দেড় মাসে এক টাকাও বাড়েনি।’ অর্থনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, ‘মিথ্যাচার করে বাংলাদেশকে শ্রীলঙ্কা বানাবেন না। বাংলাদেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করবেন না। আপনাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা জানি। এটি ৭৫ সালের বাংলাদেশ নয়। তখন মানুষ বোঝেনি, আমরা বিভ্রান্ত হয়েছিলাম।’ তিনি বলেন, ‘আমরা যখন সরকার গঠন করি মুদ্রাস্ফীতি ছিল ১২ ভাগ বা ১১ ভাগের বেশি। এখন পর্যন্ত এই মহামারির মধ্যেও ৬ শতাংশ। আমাদের গ্রোথ এটা এখনো বেশি। বিদেশে রপ্তানি প্রতি মাসে ৩৫ থেকে ৪০ শতাংশ হারে বাড়ছে। পৃধিবীর কোথাও বাড়ছে না। বাংলাদেশে রপ্তানি বাড়ছে। বাংলাদেশেও কোনোদিন এরকম রপ্তানি বাড়েনি।’ তিনি আরও বলেন, ‘বাজেটের ঘাটতি ৫ ভাগের কাছাকাছি। সব সূচকেই বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ভালো অর্থনীতির ভিত্তিতে দাঁড়িয়ে আছে। এর চেয়ে ভালো পৃথিবীর কোনো দেশ নেই। ভারত তো দূরের কথা, চীনও বাংলাদেশের থেকে ভালো নাই। তারপর কেন পত্রিকায় এ ধরনের রিপোর্ট করা হচ্ছে? কোনো সূচকে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার তুলনা হতে পারে না। ‘আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫ বিলিয়ন, যেটা ২০০৬ সালে বিএনপির আমলে ছিল ৬ বিলিয়ন ডলার। তারপর কেন কিছু কিছু মিডয়া, অর্থনীতিবিদ বলছেন বাংলাদেশ কি শ্রীলঙ্কাকার পথে? বাংলাদেশ পৃথিবীর উন্নত সমৃদ্ধ দেশ হওয়ার পথে। সেই দিকেই এগিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies