1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

গোবিন্দগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২২৭ বার প্রদশিত হয়েছে

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার রংপুর প্রক্রিয়া করণ এলাকা (আরইপিজেড) দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আরইপিজেড বাস্তবায়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। এসময় সাংবাদিকদের বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপল মোহন্ত, রিপোটারস ফোরামের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহামুদ খান, প্রেসক্লাব গোবিন্দগঞ্জের সভাপতি রফিকুল ইসলাম, চ্যানেল আইয়ের গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেন, মোহনা টিভির সাংবাদিক রাসেল কবির, বিজয় টিভির প্রতিনিধি ডিপটি প্রধান, সাপ্তাহিক কাটাখালী পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাপ্তাহিক খোলা হাওয়া পত্রিকার সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংবাদিক মনজুর হাবিব মনজু, সাংবাদিক বিষ্ণু নন্দী, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শ্যামলেন্দু রায় জিবু, সাংবাদিক সুমন কামাল, শাহ আলম সাজু, সাংবাদিক শাহীন আলম প্রমুখ। মত বিনিময় সভায় উপজেলায় কর্মরত সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। সাংবাদিকরা রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাণ্যিজিক ইক্ষু খামারের জমিতে রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড) সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে নানা দিক তুলে ধরেন। তারা বৃহত্তর আর্থ-সামাজিক উন্নয়ন স্বার্থে আরইপিজেড বাস্তবায়নকে স্বাগত জানান। আরইপিজেড প্রশ্নে আমরা সবাই একমত। গোবিন্দগঞ্জের সার্বিক উন্নয়নের স্বার্থে ক্ষুদ্র স্বার্থ বির্সজন দিয়ে সকল সাংবাদিকরা কাজ করে যাবে বলে এ আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় শেষে সমাপনী বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বলেন, আরইপিজেপ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছে। আরইপিজেড গোবিন্দগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ উপহার। আরইপিজেড গড়ে উঠলে বদলে যাবে এ উপজেলাসহ এ এলাকার আর্থসামাজিক অবস্থা। তিনি সাংবাদিকদের ইতিবাচক ভাবে আরইপিজেড এর সুফল জনগণের সামনে তুলে ধরার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies