1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

স্বাস্থ্যখাত ধ্বংস করে ফেলেছে সরকার: রিজভী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ১৫৮ বার প্রদশিত হয়েছে

বিনা ভোটে নির্বাচিত সরকার আওয়ামী লীগ মৌলিক অধিকারের অন্যতম স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্য খাত নিয়ে সরকারের লুটের চিত্র দেখেছি। করোনাকালেও সেই চিত্র আরও পরিষ্কার হয়ে সামনে এসেছে। এ সময় আমরা সাহেদ কাণ্ড, ডা. সাবরিনা কাণ্ড দেখেছি।’ বৃহস্পতিবার (৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক র‍্যালি শেষে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘দেশের প্রতিটি সেক্টরে অনিয়ম ও দুর্নীতিতে ছেয়ে গেছে। কোথাও মানকল্যাণে কাজ হয় না, দেশে মানুষ ভালো মানের চিকিৎসা সেবা পাচ্ছে না। তাই দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে, অথচ কথায় কথায় তারা উন্নয়নের ফিরিস্তি গেয়ে চলে।’ সারাবিশ্বে ‘আমাদের পৃথিবী, আমাদের স্বাস্থ্য’ স্লোগান নিয়ে এবারের বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে এক র‍্যালির আয়োজন করে বিএনপি। র‍্যালিতে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies