1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জাতীয় ঐক্যমতের জাতীয় সরকার চান গয়েশ্বর

  • সম্পাদনার সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১৬১ বার প্রদশিত হয়েছে

বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেয়ে জনগণ দেশে একটা সুশাসন প্রতিষ্ঠা করতে হলে জাতীয় ঐক্যমতে জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেয়ে জনগণ একটা সুশাসন চায়। আর এই সুশাসন নিশ্চিত করতে হলে, দুর্নীতিকে নির্মুল করতে হলে, অপশাসনকে রাষ্ট্রীয় যন্ত্র থেকে বিতাড়িত করতে হলে, জাতীয় ঐক্যমতে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে।
বুধবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘কৃষি উপকরণের সীমাহীন মূল্যবৃদ্ধি ও সেচের পানির অভাবে কৃষকের আত্মহত্যার কারণ উদ্ঘাটন ও দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে’ এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন জাতীয়তাবাদী কৃষক দল এ প্রতিবাদ সভার আয়োজন করে ।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন মানুষের মনে আজকে যে ক্ষোভ, সেই ক্ষোভটাকে বিস্ফারণের মত রাজপথে আনতে হবে। গয়েশ্বর বলেন, ‘এই দুর্নীতি দমন কমিশন…আওয়ামী লীগের লোকেরা দুর্নীতি করে। এগুলোর বিরুদ্ধে মামলা দেয়। কয়েকদিন পর সাফারি সার্টিফিকেট দেয়, আমি বলছি এইটা একটা ভালো লন্ড্রি, এখানে আওয়ামী লীগের লোকেরা যাবে পরিষ্কার পরিচ্ছন্ন একটা সার্টিফিকেট নিয়ে আসবে। আর বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করা হয়। অর্থাৎ এট রাজনৈতিক কারনে ব্যবহার করা হয়। দুর্নীতি দমন কমিশন যদি তার কাজটা সঠিক ভাবে করে তাহলে দুর্নীতির রশি টেনে ধরা যায়। তো দরবেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কি করবে? কিছু করার আছে? কিছু করার নাই। সে কারনে বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রান নিয়ে জনগণ একটা সুশাসন চায়। আর এই সুশাসন নিশ্চিত করতে গেলে, দুর্নীতিকে নির্মুল করতে গেলে, অপশাসনকে রাষ্ট্রীয় যন্ত্র থেকে বিতাড়িত করতে হলে, জাতীয় ঐক্যমতে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে।
গয়েশ্বর বলেন, সত্য প্রতিষ্ঠা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কোন অজুহাত থাকে না। কারন ন্যায় প্রতিষ্ঠা করার যুদ্ধ, ধর্মীয় যুদ্ধের মতই একটা যুদ্ধ। সেই কারনেই বলছি আমাদের রোজা-পূজা, শীতের আগে শীতের পরে, ইদের আগে ইদের পরে এই ভাবনা পরিত্যাগ করেন। প্রতি মুহূর্তই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার জন্য মাঠে মাঠে, প্রান্তরে প্রান্তরে ঘুরে বেড়াতে হবে। মানুষের মনে আজকে যে ক্ষোভ, সেই ক্ষোভটাকে বিস্ফারণের মত রাজ পথে আনতে হবে, যোগ করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘মন থেকে সকল দুর্নীতির চিন্তা বাদ দিয়ে দেশের স্বার্থের কথা বিবেচনা করে দেশটা বদলে দিতে পারলে জিয়াউর রহমানের বিএনপি প্রতিষ্ঠা স্বার্থক হবে এবং বিএনপি জনগনের মনে চিরস্থায়ী ভাবে থাকবে। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, কৃষিদলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies