1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁর মহাদেবপুরে ৩৫ কোটি টাকা মুল্যের কষ্টি পাথরের মূর্তিসহ তিন জন আটক

  • সম্পাদনার সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১৯৫ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার সুলতানপুর দক্ষিণ পাল পাড়ার গণেশ পালের বাড়িতে অভিযান চালিয়ে ৩৫ কোটি টাকা মূলমানের ৭০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ও মূর্তি পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার এনএসআই, নওগাঁ কার্যালয়ের তথ্যে ও পুলিশ এনএসআই এর যৌথ অভিযানে ৭০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের ব্রহ্ম মূর্তি উদ্ধার করা হয়। এ সময় কষ্টি পাথরের মূর্তি পাচারকারী চক্রের সদস্য মহাদেবপুর উপজেলার বোবাতোর গ্রামের সুমন আচার্য (৩০), সুলতানপুর গ্রামের মনি মন্ডল (২৫), ও তাতারপুর সরকার পাড় গ্রামের রকি সরকার নামের তিন সদস্যকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে দুইটি মোটর সাইকেল সহ ( নওগাঁ-হ ১৩-০৮৩৯ ও নওগাঁ-হ ১৫-৩৬৩৭) আটক করা হয়। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দীন মাহমুদ জানান, গোপন সূত্রে বেশ কিছুদিন পূর্বে অভিযুক্ত সুমন আচার্য এর কষ্টিপাথর মূর্তি ক্রয় বিক্রয় চক্রের সাথে জড়িত থাকা সম্পর্কিত তথ্য এনএসআই কার্যালয়ের নিকট আসা মাত্রই দীর্ঘদিন তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে, উক্ত বিষয়ের সত্যতা যাচাইয়ে নিবিড় পর্যবেক্ষণ করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিতের পর বুধবার দুপুরে মহাদেবপুর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় এবং তাদের কাছে থেকে একটি কষ্টি পাথরের ব্রহ্ম মূর্তি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা কষ্টি পাতরের মূর্তি পাচার চক্রের সদস্য। এনএসআই এর গোয়েন্দা তথ্যে মতে, তাদের কাছে আরো বেশ কয়েকটি কষ্টি পাথরের মূর্তি রয়েছে বলে অভিযোগ আছে। এ ব্যাপারে বুধবার দুপুরে মহাদেবপুর থানায় আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies