1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রমজানেও দেশের মানুষ স্বস্তিতে নেই : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ১৫৬ বার প্রদশিত হয়েছে

দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির কারণে রমজানেও দেশের মানুষ স্বস্তিতে নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার রাজধানীর লেডিস ক্লাবে ওলামা মশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে আগে ইফতার হলেও ২০১৮ সালে দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর থেকে তিনি আর অংশ নিতে পারছেন না। করোনার আগে তার সম্মানে ইফতারে মঞ্চে চেয়ার খালি রাখা হলেও এবার কোনো চেয়ার দেখা যায়নি। ফখরুল বলেন, আমরা ভেবেছিলাম রমজানে দ্রব্যমূল্য কমবে। না কমলেও বাড়বে না। কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ এমন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ আমরা দল ও জনগণের পক্ষ থেকে করেছি। কিন্তু সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। এলপিজি গ্যাসের দাম আবারো বেড়েছে। তারা দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে পাঠিয়েছে। আমাদের নেতা তারেক রহমান আমাদের থেকে ৮ হাজার মাইল দূরে অবস্থান করছেন। ফখরুল বলেন, রমজানে আল্লাহর কাছে দোয়া করি যেন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে পারি। তিনি যেন সুস্থ হন। তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারি।গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি। ইফতারে রাজধানীর তেজগাঁও ইয়াতিমখানা, শাস্তিনগর মাদরাসা ও ইয়াতিমখানা, মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies