1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বগুড়ায় ধর্ষণ মামলায় কৃষকলীগ সভাপতি গ্রেফতার

  • সম্পাদনার সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২০০ বার প্রদশিত হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার নন্দীগ্রামে এক যুবতীকে গণধর্ষণের মামলায় পৌর কৃষকলীগের সভাপতি আশরাফুল ইসলাম সুমনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর শনিবার তাদের বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, পৌর সদর কলেজপাড়ার আশরাফুল ইসলাম সুমন (২৬), হযরত আলী (৩৬) ও রিধইল গ্রামের কথিত সাধু কবিরাজ শাহাদত হোসেন (৪২)। গণধর্ষণের ঘটনার সাথে কিশোর গ্যাং ও একটি সিন্ডিকেটের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত আরো কয়েকজন পলাতক রয়েছে। মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার রামনগর গ্রামের স্বামী পরিত্যাক্তা এক সন্তানের জননীর (২১) সাথে নন্দীগ্রাম উপজেলার রিধইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে কবিরাজ শাহাদাত হোসেনের মোবাইল ফোনে পরিচয় হয়। ওই যুবতীর সাথে শাহাদাতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শাহাদাত বিয়ের প্রলোভনে যুবতীকে শুক্রবার সন্ধ্যায় নন্দীগ্রাম নিয়ে আসেন। রাত ১০টার দিকে যুবতীকে নন্দীগ্রাম সদরের কলেজপাড়া এলাকার শেষ সীমানায় নিয়ে যান তিনি। সেখানে আগে থেকেই পরিকল্পিতভাবে ওঁৎ পেতে ছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা। যুবতী ও শাহাদাতকে ধরে তারা পাশের ইউক্যালিপটাস বাগানে নিয়ে যায়। সেখানে পৌর কৃষকলীগের সভাপতি আশরাফুল ইসলাম সুমনসহ দুইজন অপেক্ষা করছিল। এ সময় কিশোরীকে পালাক্রমে গণধর্ষণ করে কিশোর গ্যাংয়ের রাকিব, মনির ও বিজয় নামের তিনজন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। নন্দীগ্রাম থানার এসআই নুর আলম বলেন, ধর্ষণের শিকার ওই কিশোরীর জবানবন্দি এবং গ্রেফতারকৃত তিন জনের স্বীকারোক্তি অনুযায়ী ছয় জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies