1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বোরো ধান ক্ষেতে ক্ষতিকারক কিটনাশক স্প্রে ঃ পুরে গেলো কৃষকের স্বপ্ন

  • সম্পাদনার সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২০২ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর মহাদেবপুর উপজেলায় রোপণ করা বোরো ধান ক্ষেতে ক্ষতিকারক কিটনাশক স্প্রে করে ৩ বিঘা জমির ধান গাছ নষ্ট করে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী কৃষক আশাদুল জানিয়েছেন, এতে তার আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় গত বুধবার (৩০মার্চ) ক্তভোগী আশাদুল বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে নওগাঁ আমলী আদালতে একটি মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার রইগাঁ ইউনিয়নের ভবানিনগর গ্রামের ভুক্তভোগী কৃষক মোশাররফ হোসেন তার ৩ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছিলেন বর্গা চাষি আশাদুল। তার অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে ডাবরকুড়ি গ্রামের মিজানর রহমানের ছেলে নাজমুল, অছির উদ্দীনের ছেলে লুৎফর, মফিজের ছেলে মোতালেব ও খোকা মন্ডলের ছেলে সোহেল সহ বেশ কয়েকজনকে নিয়ে গত বুধবার রাতে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে। এতে ধান গাছগুলো বিবর্ণ হয়ে মরে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক মোশাররফ হোসেন বলেন, নাজমুলের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। সেই শত্রুতার জের ধরে গত শনিবার তারা কয়েকজন এসে আমার ৩ বিঘা জমির ধান ক্ষেতে ঘাস মারা ওষুধ স্প্রে করে পুড়িয়ে দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই। এ অভিযোগ অবশ্য অস্বীকার করে নাজমুল বলেন, ওই জমিটি আমার কবলা কৃত। এ জমি নিয়ে কোর্টে একটি মামলাও চলছে। আমাকে ফাঁসানোর জন্য তাঁরা নিজে নিজে ফসলে স্প্রে করেছে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দীন মাহমুদ জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies