1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দেশ আজ অনেক বড় সঙ্কটের সম্মুখীন : ড. মোশাররফ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১৫৭ বার প্রদশিত হয়েছে

দেশ আজ অনেক বড় সঙ্কটের সম্মুখীন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, এই সঙ্কটের জন্য বর্তমান সরকার দায়ী। আর সঙ্কট কাটিয়ে উঠতে বর্তমান সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতা এ কে এম ফজলুল হক মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার হোমনা উপজেলা জাতীয়তাবাদী ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই যে সরকার, যারা গায়ের জোরে ক্ষমতায় বসে আছে, তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছ, মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের সাহস এবং সুযোগ এই সরকারের নেই। কারণ একটা সিন্ডিকেট কাজ করছে, যারা সবাই আওয়ামী লীগের। তারা সবাই এক হয়ে দ্রব্যমূল্য বাড়াচ্ছে, নিজেদের পকেট ভরছে।
তিনি আরও বলেন, আমাদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যে আকাঙ্ক্ষা, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতন্ত্রকে এই সরকার বারবার হত্যা করেছে। আজকে জনগণ আর এই সরকারকে দেখতে চায় না, পরিবর্তন চায়। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies