1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

২৭ মার্চে কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা জানাবে বিএনপি

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ১৬১ বার প্রদশিত হয়েছে

ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্রকে স্মরণীয় করে রাখতে আগামী ২৭ মার্চ সেখানে শ্রদ্ধা জানাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। খন্দকার মোশাররফ বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র হতে ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিকামী জনগণকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানিয়ে ছিলেন। সেই কারণে ২৬ মার্চ ১৯৭১ এবং ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্রকে স্মরণীয় করে রাখার জন্য চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি বলেন, আগামী ২৭ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণার’ ঐতিহাসিক ও চিরস্মরণীয় ঘটনাকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। সেদিন দুপুর ২ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির নেতৃবৃন্দ বিএনপির জাতীয় কমিটির নেতৃবৃন্দ, দলীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ দেশের সর্বস্তরের জনগণ স্বাধীনতার ঘোষণার ও মুক্তিযুদ্ধের সুচনা কেন্দ্র কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা জানাবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies