1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে নিহত ৪, আহত ৩০

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১৫৯ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩০ জনের মতো আহত হয়েছেন। আহতদের মধ্যে আরো ২০জন গুরুত্বর আহত রয়েছে। আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নওগাঁ সদর হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁকিদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বুধবার রাত ৮ টার দিকে উপজেলার শেষ সিমানা পয়নারী এলাকার এই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে নিহত ২ জন বদলগাছী উপজেলার সুহাসা গ্রামের ইটভাটার শ্রমিক। বাঁকি ২ জন নওগাঁ সদর হাঁসপাতালে মারা যাওয়ায় তাদের পরিচয় রাতে বিস্তারিত জানা সম্ভব হয়নি। বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম জানান, জেলার সাপাহার উপজেলা থেকে ওই যাত্রীবাহী বাস নওগাঁর দিকে যাচ্ছিল। পথের মধ্যে ঘটনাস্থল পয়নারী এলাকার পৌঁছালে বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক্টর দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ৩০ জনের মতো আহত হন। আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নওগাঁ সদর হাসপাতাল ভর্তি করে দেন। নওগাঁ সদর হাসপাতালে আরো দুই যাত্রী নিহত হয়েছেন। নওগাঁ সদর আধুনিক হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিক্যাল অফিসার ডা. নাফিউল ইসলাম ইকবাল জানান, সড়ক দুর্ঘটনায় নওগাঁ সদর হাসপাতালে ২২ নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুই জন মারা যান। বাঁকি ২০ জনের মধ্যে ১৫ জনকে নওগাঁ সদর হাসপাতাল থেকে রামেকে রেফার্ট করা হয়েছে। রেফার্টকৃতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ওসি আতিকুল ইসলাম আরো জানান, যাত্রীবাহী বাসটিতে বদলগাছী উপজেলার ১৫/২০ জন ইটভাটার শ্রমিক ছিলেন। শ্রমিকরা পতœীতলায় একটি ইটভাটায় কাজ শেষে বাস যোগে রাতে বাড়ী ফিরছিলেন। হতাহতদের পরিচয় রাতে বিস্তারিত জানা সম্ভব হয়নি। ঘটনায় ট্রাক্টরটি উল্টে রাস্তার নিচে ক্যানেলে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের চালক ও সহযোগিরা পালিয়ে গেছেন। ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies