1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনা বেড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকানে আগুন ,ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষতি

  • সম্পাদনার সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২১৮ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধিঃ- পাবনা বেড়া উপজেলা পৌর শহরে ভয়াবহ অগ্নিকান্ডে একটি চাইনিজ রেস্টুরেন্টে সহ বারোটি দোকান সম্পূর্ণরুপে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) দিবাগত রাত পোনে একটার দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিসের ২ টি কাশিনাথপুর,বাঘাবাড়ী ও সথিয়ার ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে তিনঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  প্রাথমিক ভাবে ক্ষতির পরিমান প্রায় দুই কোটি টাকার উপরে হয়েছে বলে ধারনা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নৈশ প্রহরী সোলাইমান হোসেন জানান,রাত পোনে একটার দিকে সানোয়ার কসমেটিকস এর দোকান ও নিঝুম স্টোরের দক্ষিন পার্শ্বের পেছন সাইড অজ্ঞাত উৎস দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে মধ্যে আগুন ব্যাপক বিস্তার লাভ করে। এসময় সেখানে অবস্থিত গোধূলী চাইনিজ রেস্টুরেন্টে এন্ড সুইট মিট, সানোয়ার কসমেটিকস, উজ্জ্বল স্টুডিও ,নিঝুম স্টোর, আব্দুল্লাহ গার্মেন্টস,রাফি বস্ত্রলায়,রেজাউল কসমেটিক, সেভেন স্টার গার্মেন্টস,ইসলাম ট্রেডাস,মানিক হোন্ডা সার্ভিস,মোতালেব টেডার্স,শান্তা টেডার্স সহ অন্যান্য দোকানে আগুন বিস্তার লাভ করে। বেড়া ফায়ার স্টেশন অফিসার নাজমুল হক বলেন,রাত একটা বিশ মিনিটে তার স্টেশনে খবর আসে,রাত একটা আটাশ মিনিটে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে তাদের সাথে অন্য তিনটি ইউনিটের উদ্ধার কর্মীরা যোগ দিয়ে তিন ঘন্টার চেস্টায় আগুন নেভাতে সক্ষম হন। প্রাথমিক ভাবে আগুন লাগার উৎসের সন্ধান করতে পারেনি। তবে বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহা. সবুর আলী জানান, সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি এবং সাহায্য সহযোগিতার জন্য একটি লিখিত আবেদন করতে বলেছি। তবে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সহযোগিতার জন্য চেষ্টা করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies