1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

দেশে করোনায় শনাক্ত বেড়ে ১৩৪ জন, মৃত্যু ১

  • সম্পাদনার সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১৭৫ বার প্রদশিত হয়েছে

দেশে করোনায় শনাক্ত আবার ধীরে ধীরে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৮ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৪ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১২১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫০ হাজার ৯৮০ জন। দৈনিক শনাক্তের হার ১ দশমিক ২৭ শতাংশ। যা আগের দিন এই সংখ্যা ছিল ১ দশমিক ১১ শতাংশ।  গত ২৪ ঘণ্টায় ৯২১ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৭৩ হাজার ৭৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৭৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৫৭১টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ৫২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক শূন্য ৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় একজন নারী মারা গেছেন। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯১ জন এবং নারী ১০ হাজার ৫২৭ জন। বয়স বিশ্লেষণে দেখায় যায়, তার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছে। মৃত্যু ব্যক্তি তিনি ঢাকা বিভাগের বাসিন্দা। তিনি সরকারি হাসপাতালে মারা গেছেন।

নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৯৪ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ১০৮ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ৫ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে শূন্য এবং সিলেট বিভাগে ১ জন রোগী শনাক্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies