1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁর মান্দায় শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

  • সম্পাদনার সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১৬৫ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ভুট্টা ক্ষেত থেকে ইউসুফ আলী (১২) নামের এক শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত শিশু ইউসুফ আলী মান্দা উপজেলার ভরট্ট কাঠেরডাঙ্গা গ্রামের রেজাউল করিমের ছেলে। সোমবার(২১ মার্চ) দুপুরে মান্দা উপজেলার গঙ্গারামপুর গ্রামে একটি ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২০ মার্চ) বিকালে খেলতে শিশুটি বাড়ির বাইরে যায়। দীর্ঘ সময় ধরে তাকে না পেয়ে পরিবারের লোকজন বাড়ির আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে সোমবার (২১ মার্চ) দুপুরে বাড়ি থেকে অনেকটা দূরত্বে একটি ভুট্টা ক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান জানান, সোমবার সকাল ১০ টায় বাড়ি থেকে দূরত্বে একটি ভুট্টা ক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে থানা পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মৃতদেহ একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করে। তিনি আরও জানান, শিশুটির দুই হাত পিছনে কাপড় দিয়ে বেঁধে গলার সাথে বাঁধা ছিলো। তার দু’চোখ উপড়ে ফেলা হয়েছে। এটি একটি হত্যাকান্ড বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বলেও জানান তিনি। শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies