1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বদলগাছীতে টিসিবি’র পণ্য পাচ্ছেন স্বচ্ছল অবস্থাশালী ব্যক্তিরা

  • সম্পাদনার সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩৪২ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতেও শুরু হয়েছে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি। সরকার ১ কোটি নিম্ন আয়ের পরিবারের মাঝে স্বল্পমূল্যে পণ্য বিক্রির উদ্যোগ গ্রহন করলেও জনপ্রতিনিধিদের তালিকা প্রণয়নে স্বেচ্ছাচারী মনোভাব অবলম্বন করায় প্রকৃত দুঃস্থ নিম্ন আয়ের জায়গায় সমাজের অবস্থাশালী ব্যক্তিরাও পেয়েছেন এই স্বল্প মূল্যের পণ্য।অথচ অনেক দরিদ্র পরিবারের কর্তা মাশোহারা দিতে না পারায় কার্ড পান নি। বদলগাছী সদর ইউনিয়নের চাংলা গ্রামের পাইকারি ব্যবসায়ী আঃ রাজ্জাক,জিধিরপুর গ্রামের ধন্যাঢ্য ব্যক্তি জাইদুল ইসলাম, কলেজপাড়ার গরুর শেডের মালিক লুৎফর রহমান, সোহাসা গ্রামের রাম চন্দ্র, কাদিবাড়ী গ্রামের সার ও কীটনাশক ব্যবসায়ী প্রকাশ সাহা, ডাঙ্গিসাড়া গ্রামের অমিত সিংহ সহ এরকম আরো শত শত ব্যক্তি ইউনিয়ন পরিষদ কর্তৃক কার্ড পেয়ে প্রথম দিন টিসিবির পণ্য উত্তোলন করেছেন। এ বিষয়ে বদলগাছী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন এর সাথে কথা বললে তিনি বলেন, তালিকা বিভিন্নভাবে এসেছে তো। তাছাড়া অবস্থাশালী ব্যক্তিদের নাম আসার তো কথা ছিলনা। এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সাথে কথা বললে তিনি বলেন, যদি এরকম থাকে তাহলে তাদের কার্ড বাতিল করা হবে। অসতর্ক ভাবে তালিকা প্রস্তুত করায় সরকারের মহৎ উদ্যোগ ভেস্তে যাবে বলে সুশীল সমাজ মনে করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies