1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বর্তমান সরকারকে হটাতে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে : খন্দকার মোশাররফ

  • সম্পাদনার সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৬২ বার প্রদশিত হয়েছে

বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসায় সরকার বাধা দিচ্ছে এমন অভিযোগ করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, আপনিও একজন প্রধানমন্ত্রী, আরেকজন সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসার সুযোগ দিচ্ছেন না। আল্লাহর পক্ষ থেকে আপনি এর পরিণতির জন্য অপেক্ষা করেন। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি’র সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেএম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ এই স্মরণসভার আয়োজন করে। আওয়ামী লীগের কঠোর সমালোচনা করতে গিয়ে মোশাররফ বলেন, ক্ষমতায় যারা আছে তারা মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা। তাদের ওয়ান ইলেভেনের সরকার গায়ের জোরে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে, সে ক্ষমতাকে ব্যবহার করে গায়ের জোরে ক্ষমতায় বসে আছে বর্তমান বয়কটের সরকার। আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছে না মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, তারা নিজেদের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছে না, করতে পারবেও না। কারণ আওয়ামী লীগের সিন্ডিকেট দ্রব্যমূল্য নিয়ন্ত্র্রণ করছে। দেশে গণতন্ত্র নেই বলে মানবাধিকার ও নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সুষ্ঠু নির্বাচন দরকার। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য এই সরকারকে হটাতে হবে। এর জন্য দরকার আন্দোলন। নিজেরা ঐক্যবদ্ধ হতে না পারলে জনগণকে ঐক্যবদ্ধ করতে পারবো না। সেজন্য ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাটের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, অন্যদের মধ্যে দলটির কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, সাইফুদ্দিন নিরব, শ্যামা ওবায়েদ, সেলিমুজ্জামান সেলিম প্রমুখ বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies