1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

২ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলা ও প্রদর্শনী করবে বিএনপি

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১৬৯ বার প্রদশিত হয়েছে

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে দেশে মুক্তিযুদ্ধ বিষয়ক বইমেলা ও চিত্র প্রদর্শনীসহ দুই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে বিএনপি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত মুক্তিযুদ্ধ বইমেলা ও আলোকচিত্র প্রদর্শনী’ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক আমানুল্লাহ আমান নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ২৩ মার্চ জাতীয় প্রেসক্লাবে এ কর্মসূচি শুরু হবে। বিএনপি নেতা আমান জানান, মেলা ও প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়। বইমেলা ও প্রদর্শনীতে থাকবে বিশিষ্ট লেখকদের মুক্তিযুদ্ধ, রাজনীতি, গবেষণাভিত্তিক প্রকাশনা, গল্প, কবিতা, উপন্যাস ও বিশ্লেষণধর্মী বই। এছাড়াও থাকবে আলোকচিত্র ও শিল্পীদের আঁকা ছবি। আগামী ২৩ মার্চ সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বইমেলা ও প্রদর্শনীর উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ২৪ মার্চ বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমান বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত তাদের দলের কমিটি প্রায় এক বছর আগে কাজ শুরু করে এবং ২৬ মার্চ তা শেষ হবে। তিনি বলেন, সুবর্ণজয়ন্তী উপলক্ষে কমিটি এক বছর ধরে সারাদেশে নানা কর্মসূচির আয়োজন করেছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies