1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সরকারের মন্ত্রীরা জনগণের সঙ্গে রসিকতা করছে: রিজভী

  • সম্পাদনার সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৬৪ বার প্রদশিত হয়েছে

সরকারের এমপি, মন্ত্রীরা জনগণের সঙ্গে রসিকতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গণমাধ্যমের খবর- মানুষ দুপুর বেলা ভাতের বদলে বনরুটি ও কলা খেয়ে থাকছে। একেবারে দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। এদিকে জনগণকে অনিদ্রায় রেখে শুধু নিজের ও নিজের লোকদের ভালো করছে সরকার। নিজের লোকেরা বিদেশে টাকা পাচার, ডুপ্লেক্স বাড়ি করার ব্যবস্থা করছেন। আর দেশের মানুষ কোন রকম ভাবে কলা-রুটি খেয়ে বেঁচে থাকে। তাও আবার সরকারি চাকরিজীবী মধ্যম আয়ের মানুষ। বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রহুল কবির রিজভী বলেন, বর্তমানে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতা বাড়েনি।  ক্রয় ক্ষমতা বেড়েছে হাছান মাহমুদ-ওবায়দুল কাদের, যুবলীগ-ছাত্রলীগের। জনগণের ক্রয় ক্ষমতা বাড়লে টিসিবির ট্রাকের পেছনে দীর্ঘ লাইন হতো না। এসব কথা বলে মন্ত্রীরা জনগণের সঙ্গে রসিকতা করছে। তিনি বলেন, জনগণকে ক্ষুধা, দারিদ্রতার মধ্যে ফেলে দিয়ে সরকার এমন পরিস্থিতি সৃষ্টি করেছে দেশে দুর্ভিক্ষের পদধ্বনি দেখা দিয়েছে। গণবিরোধী এই সরকার, জনগণ খেয়ে পড়ে বাঁচলো কিনা এটা তাগিদ দেয়ার কোন কিছু মনে করে না। দেশে আজ যদি নির্বাচিত সরকার থাকতো, তাদের একাউন্টিবিলিটি থাকতো, তাহলে যেভাবেই হোক এটা নিয়ন্ত্রণ করতো। বিএনপির ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে মন্ত্রীদের এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীরা প্রতিদিন হামলা-মামলার শিকার হচ্ছে। সিন্ডিকেট গোটা মাফিয়া চক্র সব ক্ষমতাসীন আওয়ামী লীগের। ক্যাসিনো জুয়া সমস্ত সিন্ডিকেটের মালিক তারা। সরকারের যারা এসবের সঙ্গে জড়িত তাদের নামও গণমাধ্যমে এসেছে। সুতরাং এগুলো তারা বিভ্রান্ত করার জন্য বলেন কিন্তু মানুষ বিভ্রান্ত হয় না তারা আরও হাসির পাত্র হয়। আওয়ামী লীগের মন্ত্রীরা যখন কথা বলেন তখন তারা হাসির পাত্র হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদল মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মওলা শাহিন, সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম, যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম নয়ন, মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব আলামিন হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies