1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজ সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রোল মডেল -শিক্ষামন্ত্রী দীপু মনি

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৩৪ বার প্রদশিত হয়েছে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজ (সাবেক সরকারী কারিগরি মহাবিদ্যালয়) সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রোল মডেল। কারণ এটির ধারাবাহিক ঈর্ষনীয় ফলাফল রীতিমত গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই প্রচন্ড আগ্রহ ছিল এখানে আসার। প্রতিষ্ঠানটি সম্পর্কে আরও জানতে চাই। এর শিক্ষা পদ্ধতি, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। তাদের অভিজ্ঞতার আলোকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিচালনার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হবে। কিন্তু আজ এই স্বল্প সময়ের ঝটিকা সফরে তা সম্ভব হলোনা। আগামীতে শুধু এই কলেজের উদ্দেশ্যেই সফর করবো। এমনই অভিব্যক্তি প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি সোমবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮ টায় সৈয়দপুর বিজ্ঞান কলেজ এর শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন।  এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি, নীলফামারী-৪ (সৈয়দপুর – কিশোরগঞ্জ) আসনের এমপি আহসান আদেলুর রহমান (আদেল), সংরক্ষিত মহিলাআসনের (২৩) এমপি রাবেয়া আলীম। সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রনালয়ের (মাউশি) রেজিস্টার সৈয়দপুরের কৃতি সন্তান ড. আমীর আলী আজাদ, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুল মোমেনীনসহ শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সৈয়দপুর উপজেলা প্রশাসন, সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ প্রমুখ। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। তোমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে সোনার মানুষ হবে। তোমরা বিশ্ব নাগরিক হবে। মানবিকতা দিয়ে খুবই উচ্চ মানের মানুষ হবে। কারণ শুধু জ্ঞান বিজ্ঞানে উন্নত হলেই হবেনা। হতে হবে নৈতিক গুনে গুণান্বিত পরিশুদ্ধ মানুষ।তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। এইজন্য তোমাদের এই প্রতিষ্ঠানকে আমরা প্রয়োজনীয় সকল সহযোগীতা দিয়ে এগিয়ে নিতে বদ্ধপরিকর। ইতোমধ্যে বর্তমান সরকারের আমলে এই শিক্ষা প্রতিষ্ঠানে ৮ কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়েছে। প্রয়োজনে আরো বিনিয়োগ করা হবে। গত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় যেভাবে এই প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে চান্স পেয়েছে। সেভাবে আগামীতেও আরও ভালো ফলাফল উপহার দিতে হবে। সোমবার (১৪) মার্চ রাত ৮টা ৪৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্যেশে রওয়ানা দেয়ার মধ্য দিয়ে উত্তরবঙ্গে দুইদিনের সরকারি সফর শেষ করেন। এর আগে তিনি রবিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১ টায় ঢাকা থেকে সৈয়দপুরে পৌঁছলে বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সৈয়দপুর আওয়ামীলীগ নেতৃবৃন্দ। পরে তিনি লালমনিরহাট, দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানসমুহে অংশগ্রহণ করেন। সবশেষে ফেরার পথে তিনি সৈয়দপুর বিজ্ঞান কলেজে আসেন। তাঁকে পেয়ে কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা অত্যন্ত উচ্ছসিত ও অনুপ্রাণিত হয়েছেন বলে জানান অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies